1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View
ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঐতিহ্যবাহী ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সভা সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সিনিয়রসহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি ও আবুল কাশেম,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম রানা ও ইসমাইল হোসেন,দপ্তর সম্পাদক কে.এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ এডভোকেট আবিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন, রাফিউল ইসলাম অন্তর,,আলী আশরাফ, ইনকিয়াদ আহমেদ রাফিন এবং সাংবাদিক শাকিল হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন,নিষ্ক্রিয় এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত সদস্যদের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ,নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেসক্লাবের সাধারণ সভা শেষে (দুপুর আড়াইটায়) নবাগত উপজেলা নির্বাহী অফিসার

এম সাইফুল্লাহ,সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবংশ বিশ্বাস এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত সদস্যরা ঝিকরগাছা প্রেসক্লাবকে আরো গতিশীল, ঐক্যবদ্ধ ও সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।

ঝিকরগাছায় বিএনপি নেতার মায়ের মৃত্যু

প্রেসক্লাবে শোক প্রস্তাব ও সমবেদনা জ্ঞাপন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বার্ধক্যজনিত কারণে সাহেরা বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না…..….. রাজেউন)। মরহুমা সাহেরা বেগম ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ (বড় সাহেব)-এর সহধর্মিণী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অধ্যাপক শফিউল আজম রুমির মাতা এবং বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণের দাদি ছিলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে তিনি বার্ধক্যজনিত কারণে যশোর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মোবারকপুরস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমার দৌহিত্র তাহসিন বিশ্বাস। জানাজার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তব্য রাখেন, মরহুমার ছেলে অধ্যাপক শফিউল আজম রুমি, দৌহিত্র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুণ,ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবর হোসাইন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর শুকুর এবং মোবারকপুর পীরতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুশফিকুর রহিম। জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবু, বিএনপি নেতা অ্যাডভোকেট আবু মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন ও প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।সাহেরা বেগমের মৃত্যুতে ঝিকরগাছার রাজনৈতিক,সামাজিক ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ।

এদিকে মরহুমার মৃত্যুতে ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভায় গভীর শোক প্রকাশ, শোকপ্রস্তাব গ্রহণ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD