1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী তুহিনের মতবিনিময় - দৈনিক সত্যের দর্পণ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী তুহিনের মতবিনিময় - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী তুহিনের মতবিনিময়

নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৮৪ Time View

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী তুহিনের মতবিনিময়

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি : ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রুপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন নওগাঁ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। সেই ধারাবাহিকতায় সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন তিনি। জেলার সদর উপজেলার লখাইজানি বাজার হতে শুরু করে রেন্টিতলা বাজার এবং সন্ধ্যা ৭টায় মাতাসাগর বাজারে এসে শেষ হয়। এসময় সাধারণ মানুষের সাথে মতবিনিময়, তাদের আশা-আকাঙ্ক্ষার কথা এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যোগ্য উওরসুরী, আপোষহীন , গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রূপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ এই কার্যক্রমকে প্রাণবন্ত করে তুলতে কাজ করে যাচ্ছি। এই কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাসাস এর সাধারন সম্পাদক এস কে এম ইকবাল, জেলা যুবদলের সদস্য আশিক, সদর থানা কৃষক দলের সভাপতি নমিনুল হক ছানা সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD