1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দেশকে এগিয়ে নিতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে - দৈনিক সত্যের দর্পণ দেশকে এগিয়ে নিতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দেশকে এগিয়ে নিতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬১ Time View
দেশকে এগিয়ে নিতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আনিসুল হক নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন,“তারেক রহমানের ৩১ দফা দেশকে সঠিক পথে ফেরানোর রূপরেখা।গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।ধানের শীষই পারে পরিবর্তনের পথে দেশকে এগিয়ে নিতে।” বুধবার বিকেলে ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জনমত গঠনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,“আমাদের এই নির্বাচনী এলাকাকে এগিয়ে নিতে আগামী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে এই এলাকার শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ এবং কৃষি ব্যবস্থার আধুনিকায়নে বিশেষ ভূমিকা রাখা হবে।” তিনি আরও বলেন,“বছরের অর্ধেক সময় পানির নিচে থাকা এই এলাকার জন্য কখনোই কার্যকর উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়নি। অথচ কৃষি,মৎস্য,পর্যটনসহ সব খাতেই এখানে অপরিসীম সম্ভাবনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষি উন্নয়ন,আধুনিক সেচব্যবস্থা,মাছ চাষ সম্প্রসারণ এবং টেকসই পর্যটন গড়ে তুলতে বিশেষ মেগা প্রকল্প নেওয়া হবে।” পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো.লিয়াকত আলী,যুগ্ম-আহ্বায়ক আব্দুল হক,এসএম রহমত এবং জুলফিকার আলী ভুট্টো। পাইকরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মোহাম্মদ খোকনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হারুন রশীদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন—বিআরডিবি চেয়ারম্যান ও আহ্বায়ক কমিটির সদস্য আফসারুল আমিন চন্দন পীর,মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার,ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল,আহ্বায়ক কমিটির সদস্য মামুন ওর রশিদ শান্ত,মাহবুবুল আলম হাদিস,রতন আশরাফ,উপজেলা যুবদলের সভাপতি শওকত আলী বেপারী,উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফায়েল আহমেদ সোহাগ এবং পাইকরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD