1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
বহুল আলোচিত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড - দৈনিক সত্যের দর্পণ বহুল আলোচিত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

বহুল আলোচিত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

রুহুল আমীন খন্দকার
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১৮৭ Time View
বহুল আলোচিত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

বহুল আলোচিত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: বহুল আলোচিত জয়পুরহাট শহরের দস্তপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে কৃষক বুলু মিয়া (৪০) হত্যা মামলায় দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালতের রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ মে, ২০২৪ ইং) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায়টি দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলো যথাক্রমে, ১/ জয়পুরহাট সদর উপজেলার দস্তপুর গ্রামের বাসিন্দা মৃত শামসুদ্দিনের ছেলে বাচ্চু মিয়া, ২/ গণিরাজের ছেলে এমরান আলী ওরফে নুহ, ৩/ আউশগাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে বাবু মিয়া। মামলার বিবরণে জানা যায়, ঘটনার প্রায় ২০ বছর পুর্বে জয়পুরহাট সদর উপজেলার দাদড়া গ্রামের বুলু মিয়া (৪০) একই উপজেলার দস্তপুর গ্রামের তাহেরা বেগম কে বিয়ে করে সেখানেই ঘরজামাই হিসেবে বসবাস করত। ২০০৫ সালের ৩ এপ্রিল রাত সাড়ে সাতটার দিকে বুলু মিয়া একটি বাঁশের লাঠি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেন নি। পরদিন ৪ এপ্রিল সকালে দস্তপুর গ্রামের আমজাদ রাজের বাড়ি থেকে দুইশ গজ দুরে আমজাদের  বায়ো গ্যাস তৈরীর ট্যাংকিতে রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে  ট্যাংকির ভিতর থেকে রক্তাত্ব অবস্থায় বুলু মিয়ার গলা কাটা মরদেহ উদ্ধার করে।  ওই ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ২০০৫ সালের ৪ এপ্রিল তিন জনের নাম উল্লেখ করে জয়পুরহাট সদর থানায় মামলা রুজু করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায়টি দেন। উক্ত মামলায় সরকারি পক্ষের কৌঁসুলি (আইনজীবী) ছিলেন এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও উদয় সিংহ এপিপি । আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট নন্দকিশোর আগরওয়ালা। গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (অ্যাডভোকেট) নৃপেন্দ্রনাথ মণ্ডল।

বহুল আলোচিত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায় বিজ্ঞ আদালতের রায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

RUHUL AMIN, DHAKA- 15/05/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD