
নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে কয়লা ও পাথরবাহী ট্রাক ও লরি গাড়িতে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে একপক্ষের লোকজন সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়,গত ১০ মার্চ রাতে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন দাতিয়াপাড়া গ্রামের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হোসেন মেম্বারের ছেলে হারুন মাহমুদের লালিত ক্যাডার বাহিনী ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সন্ত্রাসী হাসান এবং আলমের সহযোগিতায় তাহিরপুরের বাগলী ও বড়ছড়া শুল্ক স্টেশন থেকে কয়লা, পাথরসহ বিভিন্ন মালবাহী ট্রাক ও লরিগাড়ি মহিষখলা বাজারের ওপর দিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যাতায়াত করার সময় চাঁদাবাজি করে।এর প্রতিবাদে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সাধারণ মানুষ ও বিএনপির দলীয় নেতাকর্মীরা তাঁদের চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারনে হারুন,হাসান ও আলমের সন্ত্রাসী ক্যাডার বাহিনী প্রতিবাদী জনতার উপর অর্তকিত হামলা চালায়। এসময় ৩০/৪০ জন আহত হয়।এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে উপস্থিত লোকজন।
এসময় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. হযরত আলী, ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিষখলা বাজারের ব্যবসায়ী সাদ্দাম হোসেন,পল্লীচিকিৎসক মোস্তাকিম, শিক্ষার্থী মনোয়ার প্রমুখ।