
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে যশোর-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ধানের শীষ প্রার্থী সাবিরা সুলতানা ও দাড়িপাল্লার প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ ২২শে ডিসেম্বর ২০২৫ সোমবার বেলা১১ টার সময় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার মোছাঃ রনী খাতুনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৮৬ যশোর-২ আসনের ধানের শীষ প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচনী পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন।এসময় সাবিরা সুলতানার সাথে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশফাকুজ্জান খান রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় জয়নাল আবেদীনের সাথে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা আমির মাওলানা গোলাম মোর্শেদ,নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম,সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলীম ,নায়েবে আমির সহকারি অধ্যাপক হারুন অর রশীদ,সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ,চৌগাছা পৌর আমির মাওলানা আব্দুল খালেক ও সেক্রেটারি ডা: জিল্লুর রহমান,ঝিকরগাছা পৌর আমির মো: আব্দুল হামিদ,মাস্টার ইমদাদুল হক, মো: রফিউদ্দিন, রহিদুল ইসলাম খান,মাওলানা গিয়াস উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।