1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ১৪ - দৈনিক সত্যের দর্পণ সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ১৪ - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ১৪

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫০৪ Time View
সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ১৪

সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ১৪

সীতাকুন্ড( চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড়ি এলাকার জায়গা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। ৪ অক্টোবর শনিবার ভোররাত থেকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার১০ নং ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরের আলিনগর পাহাড়ি জায়গা দখল কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দিনভর দফায় দফায় ব্যাপক গোলাগুলি হয়েছে বলে এলাকা বাসী জানান। গুলাগুলিতে একজন মারা যাওয়া তথ্য পুলিশ নিশ্চিত করলেও কিন্তু নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষে আহতরা হচ্ছে- জাবেদ (৩৮),জাকির (৪৮), তানভীর (২৩),সিরাজুল ইসলাম (৪৩),ফজলুল করিম (৩২), ইসমাইল হোসেন বাবু (৩০) জাহিদুল ইসলাম (১৯),সৌরভ বড়ুয়া(১৭)মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০),শুক্কুর আলম (২২),রায়হান (১৮),শামীম (২৯)। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল সহকারী কমিশনার লাবিব আবদুল্লাহ বলেন,দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে।তবে তার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ ১৩ জনের নাম নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD