1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
আ.লীগ নেতা হত্যার ঘটনায় ২২ জনের নামে মামলা - দৈনিক সত্যের দর্পণ আ.লীগ নেতা হত্যার ঘটনায় ২২ জনের নামে মামলা - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

আ.লীগ নেতা হত্যার ঘটনায় ২২ জনের নামে মামলা

সাদ্দাম উদ্দিন রাজ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০১৫ Time View

আ.লীগ নেতা হত্যার ঘটনায় ২২ জনের নামে মামলা

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে (৪০) গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে নিহত মাহবুবুল হাসানের ছোট ভাই হাফিজ উল্লাহ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় এ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

জানা যায়, নিহত মাহবুবুল হাসানের ছোট ভাই হাফিজ উল্লাহ বাদী হয়ে মেহেরপাড়া ইউনিয়নের সদস্য আতাউর রহমান ওরফে আতাউরকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২ জনের নামে মামলাটি করেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, নিহতের ছোট ভাই থানায় হাজির হয়ে মামলাটি করেছেন। এ মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার হয়েছে। এরমধ্যে ৪ জন এজাহারনামী আসামী। পুলিশ বাকী আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। দ্রুত হত্যাকাণ্ডে‌ জড়িত আসামীদের গ্রেপ্তার করা হবে।

গত মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১২টায় উপজেলা মেহেরপাড়ার ভগিরথপুর শাহী ঈদগাহ (ঢাকা-সিলেট) মহাসড়কের পাশে মাহবুবুল হাসানের ব্যক্তিগত অফিস থেকে বাসায় ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি করে, পরে কুপিয়ে হত্যা করেন। এসময় মাহবুবুলের সহযোগী পাপ্পু ও ফরহাদ নামে আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে আশংকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD