1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেনে আগুন দিয়েছে দূবৃত্তরা! - দৈনিক সত্যের দর্পণ ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেনে আগুন দিয়েছে দূবৃত্তরা! - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেনে আগুন দিয়েছে দূবৃত্তরা!

মোঃ রওশন আলম
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৩০ Time View

ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেনে আগুন দিয়েছে দূবৃত্তরা!

মোঃ রওশন আলম, পাবনা জেলা প্রতিনিধি- ঈশ্বরদীতে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির ১১টি সিট পুড়ে গেছে। আজ সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ওয়াশফিটে রাখা চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের একটির বগিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনেন। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু মণ্ডল জানান, রাত সাড়ে ৮টায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি বগির ১১টি সিট পুড়ে গেছে। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এখানে প্রশাসন ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। অগ্নিসংযোেগ ঘটনার পরপরই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবির, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ঈশ্বরদী সার্কেলেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেনে আগুন দিয়েছে দূবৃত্তরা!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD