ভেড়ামারা প্রতিনিধি – লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল এর সদস্য ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা এডভোকেট মনির উদ্দিন কে আজ এবিসি ন্যাশনাল নিউজ এর কার্যালয়ে রাত ৯ ঘটিকার সময় লায়ন্স পিন পড়িয়ে দিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল এর প্রেসিডেন্ট, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা লায়ন ইন্জিনিয়ার আশরাফুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, সাধারণ সম্পাদক, এবিসি ন্যাশনাল নিউজ এর প্রকাশক ও সম্পাদক লায়ন জাহাঙ্গীর রাজীব রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব পারভেজ, কোষাধ্যক্ষ ও দৈনিক সত্যের দর্পণ পত্রিকার সম্পাদক জাকির হোসেন মিথুন, দপ্তর সম্পাদক মন্টু রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছির রহমান নোমান, ইয়াছির আরাফাত মিফতা, আইন বিষয়ক সম্পাদক ডাঃ সাধনা রাণী, সাংবাদিক তৌহিদ সরোয়ার, রনি, সাজ্জাদ প্রমূখ।