
কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বিএনপির অবরোধের নিউজ করায় এক সাংবাদিককে চরম ভাবে লাঞ্ছিত করেছে উপজেলা বিএনপির এক নেতা। এঘটনায় রাতেই কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে,গত ৭ই ডিসেম্বর জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় অবরোধে যান চলাচল স্বাভাবিক মাঠে বিএনপি নেতাকর্মী শূন্য” শিরোনামে একটি নিউজ প্রকাশিত হওয়ার জেরে উপজেলার নগরবন আমেনা স্কুলের পাশে এক বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে সকালের সময় পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম কে চরম ভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মারার জন্য তেড়ে আসেন উপজেলা বিএনপির নেতা। এরপর বিয়ে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে থামানোর চেষ্টা করেন । এসময় তিনি তার নেতাকর্মীদের ডাকেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে চরমভাবে লাঞ্ছিত করে উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম কে। এঘটনায় তাৎক্ষণিক সংবাদ কর্মীরা প্রতিবাদ জানায় এবং রাতেই কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।