1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কাউনিয়ায় নেতা হতে কাগজ কলমে পরীক্ষা ছাত্রলীগ পদপ্রত্যাশীদের - দৈনিক সত্যের দর্পণ কাউনিয়ায় নেতা হতে কাগজ কলমে পরীক্ষা ছাত্রলীগ পদপ্রত্যাশীদের - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কাউনিয়ায় নেতা হতে কাগজ কলমে পরীক্ষা ছাত্রলীগ পদপ্রত্যাশীদের

মোঃ আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২০৯৭ Time View

কাউনিয়ায় নেতা হতে কাগজ কলমে পরীক্ষা ছাত্রলীগ পদপ্রত্যাশীদের

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :কাউনিয়ায় ইউনিয়ন ছাত্রলীগের কমিটির নেতা নির্বাচনে পদপ্রত্যাশীদের পরীক্ষা দিতে হয়েছে। শনিবার (২৮অক্টোবর ) সন্ধ্যায় আলহাজ্ব গফুর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় কর্মীসভা।

কর্মীসভা শেষে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণের পর ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে করা প্রশ্নে লিখিত পরীক্ষা দেন পদপ্রত্যাশীরা। ২০ মিনিটে ৩০ নম্বরের এম সি কিউ এ পরীক্ষায় অংশ গ্রহণ করেন প্রায় ১৭জন পদপ্রত্যাশী।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জামিল হোসাইন বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে মনে করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম শর্ত স্মার্ট জেনারেশন তৈরি, স্মার্ট সিটিজেন তৈরি। কাজেই স্মার্ট সিটিজেন গড়তে গেলে ছাত্রসমাজকে স্মার্ট হতে হবে। আর ছাত্রসমাজকে স্মার্ট হতে হলে ছাত্র সংগঠনগুলোকে প্রথম ভূমিকা রাখতে হবে। সেই ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কাউনিয়া উপজেলা ছাত্রলীগ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ধারাবাহিকভাবে স্মার্ট পদক্ষেপ গ্রহণ করবে এবং বাস্তবায়ন করে যাবে।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন-শিখতে পারবেন।

তিনি বলেন, ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। এ পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD