
কাউনিয়া তালুক শাহাবাজ কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার ঐতিহ্যবাহী মসজিদ তালুক শাহাবাজ কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকেলে মসজিদ কমিটি পুনর্গঠন কমিটির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম আলহাজ্ব নূর মোহাম্মদ, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, বিএনপি নেতা মোঃ শাহিনুর আলম শাহিন প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে মেজর অবসরপ্রাপ্ত আব্দুল আজিজ কে উপদেষ্টা, আলহাজ্ব নূর মোহাম্মদ কে সভাপতি, জনাব মোঃ শহিদুল ইসলাম কে সিনিয়র সহ -সভাপতি এবং আলহাজ্ব শামসুল আলম কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী তিন বছর মসজিদ পরিচালনার দায়িত্ব পালন করবেন। শেষে মসজিদ প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যবধি যারা মসজিদ প্রতিষ্ঠা ও পরিচালনায় দায়িত্ব পালন করেছেন এবং মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।