
ভেড়ামারা প্রতিনিধি: অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সবসময় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের একঝাঁক সাংবাদিকবৃন্দ। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব সুস্থ ধারার সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
সাংবাদিকতার পাশাপাশি মানবসেবায় এক অনবদ্য ভূমিকা পালন করে চলেছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের একঝাঁক সাংবাদিকবৃন্দ।
আপনার চারপাশে ঘটে যাওয়া বস্তুনিষ্ঠ খবরা-খবর জানতে চোখ রাখুন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের পেপারে এবং ফেসবুক আইডি তে। সেই সাথে আপনাদের আশেপাশের ঘটে যাওয়া ঘটনা এবং অসহায় নিপিড়ীত নির্যাতিত মানুষের খবর আমাদের কাছে জানাতে সহায়তা করুন।
অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সবসময় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব আছে এবং শেষ রক্তবিন্দু দিয়ে থাকবে ইনশাআল্লাহ। যারা ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কে নিয়ে আমাদের ছুরি দিয়ে আমাদেরকেই ক্ষতবিক্ষত করার অপচেষ্টা করাসহ নানা অপপ্রচার, ষড়যন্ত্র ও ধ্বংসের পায়তারা করছে তাদের মুখোশ অচিরেই উন্মোচন করা হবে ইনশাআল্লাহ।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কে নিয়ে এবং ক্লাবের সাংবাদিকদের নিয়ে যারা প্রকাশ্য এবং পিছন থেকে নানা অপপ্রচার, মিথ্যাচার এবং ষড়যন্ত্র করে চলেছে তাদের কে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ষড়যন্ত্রকারীরা মনে রাখবেন শকুনের দোয়ায় যেমন গরু মরেনা তেমনি আপনাদের ষড়যন্ত্রের কোন লাভ হবেনা।
সমালোচনা না করে পারলে আমাদের ভুল ধরিয়ে দিন, সুধরে নিবো, কৃতজ্ঞতা প্রকাশ করবো। তা না করে যারা আমাদের জয়জয়কার দেখে প্রতিনিয়ত মিথ্যাচার করেই চলেছে তাদের জন্মের দোষ আছে এটা নিশ্চিত।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে! সকল সদস্যদের কে সাবধানে চলার আহবান জানাচ্ছি। সকল ষড়যন্ত্রকারীদের কে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
মনে রাখবেন, ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি। তবে ধ্বংস হতে দেখেছি। তাই আমাদের নিয়ে ষড়যন্ত্র করে কোন লাভ নেই। বিজয়ের হাসিটা আমরাই হাসছি এবং শেষ অবধি আমরাই হাসবো।
ধন্যবাদান্তে-
ডাঃ কামরুল ইসলাম মনা
সভাপতি
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব
ডাকবাংলো সুপার মার্কেট এর তৃতীয় তলা
ভেড়ামারা, কুষ্টিয়া।
০১৭১২-২৭৬৭৫৩