1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয় - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয় - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View
দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে মিরপুর ফুটবল একাদশকে এক গোলে পরাজিত করে জয়লাভ করেছে আমদহ ফুটবল একাদশ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আবিদ হাসান মন্টি সরকারের সভাপতিত্বে এবং দৌলতপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মিঠু সরকার ও সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথ উদ্যোগে টুর্নামেন্টটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেদোয়ানুর রহমান সূর্য্য সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. সহিদুল ইসলাম ওলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শের আলী সবুজ, ৯ নম্বর রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মক্কেল আলী এবং রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বকুল।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি এবং বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয় এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

বক্তারা ভবিষ্যতেও এ ধরনের সুস্থ ও ইতিবাচক ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরাও টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী ম্যাচে আমদহ ফুটবল একাদশ ও মিরপুর ফুটবল একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আমদহ ফুটবল একাদশ। খেলাকে ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD