1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় আব্দুস সামাদ(বড় সাহেব)ও আব্দুল হালিম (মেহেদী) মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাদোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় আব্দুস সামাদ(বড় সাহেব)ও আব্দুল হালিম (মেহেদী) মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাদোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় আব্দুস সামাদ(বড় সাহেব)ও আব্দুল হালিম (মেহেদী) মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাদোয়া মাহফিল অনুষ্ঠিত

আতাউর রহমান জসি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View
ঝিকরগাছায় আব্দুস সামাদ(বড় সাহেব)ও আব্দুল হালিম (মেহেদী) মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাদোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছা থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সামাদ (বড় সাহেব)’র ৪০ তম ও তাঁর সুযোগ্য পুত্র আব্দুল হালিম (মেহেদী)’র ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়াও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট আসর বাদ সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস চত্বরে পরিবারের পক্ষ থেকে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

বড় সাহেবের পুত্র উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউলআজম রুমি’র সভাপতিত্বে বিশেষ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বর্ষিয়ান নেতা মর্তোজা এলাহী টিপু।

অনুষ্ঠানে তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পীরতলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুশফিকুর রহমান। এ সময় তার পাশে ছিলেন ঝিকরগাছা বাস স্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবদুস শুকুর। এ সময় বক্তারা তাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, , সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, লেডিস ক্লাবের সভাপতি সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস’র অধ্যক্ষ মাসুমা মিম,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক সার ব্যবসায় সমিতির সভাপতি আশফাকুজ্জামান খান রনি, পৌর বিএনপি’র, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল ,যুবদলের সাবেক আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর বিএনপি নেতা মুজিবুল এলাহী মিঠু, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম লিটন। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম ,মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রব, সাবেক পৌর কাউন্সিলর গোলাম কাদের বাবলু, সরকারি মশিউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহিদুল ইসলাম, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, ফ্রেন্ডস টোয়েন্টি’র সাধারণ সম্পাদক শাহাজাহান আলী প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলের সকল স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD