1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুষ্টিয়ার দৌলতপুর থানায় অভিযোগের সাথে টাকাও দিতে হয় ২ হাজার - দৈনিক সত্যের দর্পণ কুষ্টিয়ার দৌলতপুর থানায় অভিযোগের সাথে টাকাও দিতে হয় ২ হাজার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুষ্টিয়ার দৌলতপুর থানায় অভিযোগের সাথে টাকাও দিতে হয় ২ হাজার

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ Time View

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর থানায় কোন ভুক্তভোগী আইনি সেবা পেতে অভিযোগ দিলে অভিযোগ পত্রের সাথে দুই হাজার টাকাও দিতে হয় এমন অভিযোগ তুলে নিজের ফেসবুক পেজে লিখেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার। আবিদ হাসান মন্টি সরকার উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রবিউল সরকারের ছেলে। রবিউল সরকার আমৃত্যু দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রিফায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন।

আবিদ হাসান মন্টি সরকার তার নিজের ফেসবুক ( Monty Sarkar) পেজে পোস্ট করেন। পোস্টটি তুলে ধরা হলো,আমাদের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা সংসদে দাড়িয়ে যেটা বলেছেন সেটাকে অনেকেই ভুলভাল লিখে ট্রল করছেন।

তিনি সত্য তুলে ধরেছেন। যাদের পুলিশের চাকুরির বয়স ১৭/১৮ বছর হয়েছে তারা সকলেই ছাত্রলীগের ক্যাডার ছিল। কারন হাসিনা বেছে বেছে আওয়ামী লিগ ছাড়া অন্য দলের সম্পৃক্ততা থাকলে পুলিশত দুরের কথা কোন সরকারি চাকুরি দেয়নি।

দ্বিতীয়ত ৪২ কিলো সীমান্ত থাকলেও অনেক জাগায় তারকাঁটা নাই, বি জি বি চেষ্টা করার পরেও মাদক এবং অস্ত্র আসে, এ-ই মাদক বিভিন্ন স্পটে বিক্রয় হয় তার কমিশন দেওয়া লাগে পুলিশকে, আগে নেতাদের দিত, এখন দলের লোক মাদক আর অস্ত্র বেচে আর টাকা নেয় পুলিশ। দৌলতপুর উপজেলায় যতগুলো ওয়ার্ড আছে ততোগুলো মাদকের স্পট আছে সবাই পুলিশকে টাকা দিয়েই ব্যাবসা করা লাগে। এক পুলিশকে তথ্য দিলাম ভাই অমুক খানে টেকনাফ থেকে বড় মাদকের চালান আসে এবং রমরমা ব্যাবসা করে, উনি তথ্য পেয়ে বললেন ধন্যবাদ ভাই, বেশ কিছু দিন পরে বুঝলাম ধন্যবাদ কেনো দিল ব্যাবসা এখন দ্বিগুন গতি পাইছে। নির্বাচনের আগে যে সকর অস্ত্রের চালান এসেছিল তার সাথে পুলিশ জড়িত ছিল। সারা দেশ জানাজানি হওয়ার পরেও অস্ত্র উদ্ধার করেনি তাতে পুলিশের কর্তাবাবুরা ফেসে যেত। কিন্তু এমন শুনি নাই বি জি বি এ-ই ধরনের অপকর্মে জড়িত হয়েছে কখনও। এদেশে পুলিশ সব থেকে বড় চাঁদাবাজ তবে সবাই না। বালু মহাল সন্ত্রাসিরা গুলি করে দখল করে নেতারা ভাগ পাই, সবাই জানে। কিন্তু পুলিশের ভাগের কথা কতজন জানে? এটা কোন নিয়ম যে অভিযোগের সাথে সাথে দুই হাজার টাকা দিতে হবে দারোগাকে, অভিযোেগ হাতে নিয়ে দারোগা সেখানে গিয়ে তিন হাজার নিয়ে চলে আসল ব্যাস বিচার হয়ে গেল।

এদিকে যেমন মন্টি সরকার তার পোস্টের মাঝে উল্লেখ করেছেন মাদকের বিষয়ে নিজে তথ্য দিলেও কাজ করছেনা পুলিশ ঠিক তেমন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু সচেতন মানুষ দাবি করেন ওসি আরিফুর রহমান যোগদানের পর থেকে দৌলতপুরের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তার ওসির চেয়ার টিকে রাখতে শীর্ষ ও মাদক ব্যবসায়ীদের সাথে আঁকায়েত করে চলছেন তিনি। যে সকল মাদক ব্যবসায়ী আগে পুলিশের নাম শুনলে এলাকায় থাকত না সেই সকল মাদক ব্যবসায়ী ওসির টেবিলে বসে চা খায় বর্তমানে। এলাকাবাসী দাবি করেন দৌলতপুর কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন সৎ ওসির প্রয়োজন।

এদিকে নাম পরিচয় গোপন রাখা শর্তে দৌলতপুর থানার কিছু অফিসার বলেন, আমরা মাদকসহ নানা অনিয়মের বিরুদ্ধে কাজ করতে আগ্রহী। তবে আমাদের ওসি সাহেব বিভিন্ন কাজে নীরৎসাহিত করেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ঠিকমত কাজ করতে পারিনা। কাজ করলে মানুষ ভালো বলবে এবং পরকালেও ভালো থাকবো, কিন্তু কেনো জানিনা ওসি স্যার আমাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, কোন ব্যক্তি তার ফেসবুকে কি লিখবে সেটা তার ব্যক্তিগত বিষয়। থানা পুলিশ নিয়ে যা লেখা হয়েছে তা মিথ্যা। পুলিশ সকল সময় কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD