1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুষ্টিয়ার ভেড়ামারায় মধ্যযুগীয় কায়দায় যুবক কে পিটিয়ে হত্যা - দৈনিক সত্যের দর্পণ কুষ্টিয়ার ভেড়ামারায় মধ্যযুগীয় কায়দায় যুবক কে পিটিয়ে হত্যা - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুষ্টিয়ার ভেড়ামারায় মধ্যযুগীয় কায়দায় যুবক কে পিটিয়ে হত্যা

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৮৬৪ Time View

কুষ্টিয়ার ভেড়ামারায় মধ্যযুগীয় কায়দায় যুবক কে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়ন এর খন্দকার পাড়ায় লালন শাহের পুত্র আকরাম (২০) নামে এক যুবক কে চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসী এবং নিহতের পারিবার সূত্রে জানা যায়, হাসিবুল এবং তানজিল এর নেতৃত্বে প্রথমে গতকাল বিকেলে একদফা পিটায় এবং গতরাতেই পুনরায় আনুমানিক রাত ১২.৩০ মিনিটের দিকে আকরাম কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে ফেলে। হাসিবুল, তানজিল খন্দকার এর সাথে লিখন, রাজন, রোকন পিতা- আবু বক্কর, মির্জাপুরসহ নিহত আকরাম কে মারার প্রতিযোগিতায় অংশ নেয়।
আকরামের মায়ের আহাজারি আমার সন্তান কিছু জানে না, তাকে ডেকে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে ফেললো ওরা। আমি আমার সন্তান হত্যার বিচার চাই বিচার চাই। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন,
জুনিয়াদহে চুরির অপবাদে পিটুনিতে নিহত আকরামের লাশ ময়নাতদন্তের জন্য প্রেরন করা হচ্ছে। এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম কে বলেন, হাসিবুল, তানজিল খন্দকার গং রা এলাকার প্রভাবশালী হওয়ায় এটা যেন ভিন্ন খাতে না যায় সেদিকে নজরদারি করাসহ তদন্ত সাপেক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান এবং অবিলম্বে তাদের কে গ্রেফতার করতে জোর সুপারিশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD