
কুষ্টিয়ার ভেড়ামারার কৃতি সন্তান মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মোহন দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে চলেছেন কিন্তু এবার একদম ব্যতিক্রমধর্মী উদ্যোগ আমাদের কে মুগ্ধ করেছে। তার সৃষ্ট একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এর আয়োজনে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাত্র ১০ টাকায় একবেলা খাবারের আয়োজন করেছে যা নিসন্দেহে মহৎ কাজ। মানবিক খাবার, ১০ টাকায় আহার, এই কর্মসূচি আগামীকাল ২-৯-২০২৩ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে- ইনশাআল্লাহ। ভেড়ামারা শহরের আনাচে-কানাচে খেটে খাওয়া, দিন-মজুর ছিন্নমূল মানুষের জন্য একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন-এর আয়োজন।
আল্লাহ তাদের এই সৎ কাজ কে কবুল করুন এবং জীবন রহমান মোহন কে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন।