
ঝিকরগাছা যশোর প্রতিনিধি– যশোরের ঝিকরগাছা পৌরসভা কোভিড -১৯ আওতায় ড্রেন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। (১২ অক্টোবর) রবিবার সকালে ঝিকরগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডে সরদার পাড়ার রাস্তার ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার। এ সময় উপস্থিত ছিলেন পৌর সহায়ক কমিটির সদস্য ও উপজেলা সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লাসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।