
ঝিকরগাছায় গনঅভ্যুত্থান উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গণমিছিল ও সমাবেশ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে গন অভ্যুত্থান উদযাপন উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার বিকালে যশোর বেনাপোল মহাসড়কের সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এ গণ সমাবেশের আয়োজন করা হয়।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মাদক চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ।
আগামী নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিজয় ছিনিয়ে আনতে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি শেখ আব্দুল কাদের এ গণ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা তৈয়িবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি ক্বারী আলমগীর হোসেন ,প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা ক্বারী মোঃ হেদায়েতুল্লাহ। এছাড়া আরো বক্তব্য রাখেন যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইসরাফিল হোসেন, শ্রমিক আন্দোলনের থানা সেক্রেটারি মোঃ আব্দুল আলীম, ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র ঝিকরগাছা উপজেলাও ইউনিয়ন শাখার বিভিন্ন নেতাকর্মী।