1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

দৌলতপুর উপজেলা প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে সিজিনাল ভূসি মাল ব্যবসায়ী সোহান আলীর উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৩০ আগষ্ট) দিনগত রাত অনুমানিক ১০ টার পরে নিজ গ্রামে তিনি হামলা স্বীকার বলে দাবি করেন সোহান আলী।

সোহান আলী হামলায় আহত হয়ে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে সোহান আলী বলেন, গত কাল রাতে ব্যবসার কাজ শেষে আল্লারদর্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ আমার গতিরোধ করে, কোবির হোসেন, শোভন আলী, সম্রাট আলী সহ আরো ১০ থেকে ১২ জন আমার উপর হামলা চালায়। আমাকে গুরুত্বর আহত করে আমার কাছে থাকা ৩ লক্ষ টাকা ছিনতাই করে নেই। এ ঘটনার তদন্ত করে সঠিক বিচার দাবি করছি আমি।

এদিকে এলাকাবাসী গোলাম মোস্তফা বলেন,গতকাল রাতে আমার বাড়ির সামনে হট্টগোলের শব্দ শুনতে পায় এবং সোহান আলী আমার বাড়ির ভিতরে পালিয়ে আসে তবে আমরা কোন হামলাকারীকে দেখি নাই।

এ বিষয়ে অভিযুক্ত কবির হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সোহান আলী গত সপ্তাহে জোয়া খেলা অবস্থায় পুলিশের অভিযানে আটক হয়। জামিনে বের হয়ে এসে হয়তো তারা নিজেদের ভিতরে মারামারি গ্যাঞ্জাম করেছে। আমি ও আমাদের লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন দৌলতপুর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD