
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরেরঝিকরগাছার গদখালিতে ধর্ষণের শিকার হয়েছে এক মহিলা। এই ঘটনায় ঝিকরগাছা থানা পুলিশ ৪যুবককে আটক করেছে । এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে, রবিবার (১৬মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে,। ঝিকরগাছাউপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে। এলাকাবাসী ৯৯৯ নাম্বারে কল দিলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার ও মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় ৪ধর্ষককে আটক করেছেন। আটকৃতরা হলো, গদখালী ইউপির পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি (২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)। থানা সূত্রে জানা গেছে মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের মহিলা(১৯) বেনাপোল খালাবাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে নামে। এরপর গদখালী বাজারের ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে ৪ যুবকের সাথে পরিচয় হয়। সেই সুত্রে উক্ত মহিলাগদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনের লিচুবাগনে নিয়ে গণধর্ষন করে। সংবাদ পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। ধর্ষনের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ঝিকরগাছা থানাঅফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন। ধর্ষিতাকে ঝিকরগাছা থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।