1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় পৌরসভার অবহেলিত ৫ নং ওয়ার্ড আলোকিত   - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় পৌরসভার অবহেলিত ৫ নং ওয়ার্ড আলোকিত   - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় পৌরসভার অবহেলিত ৫ নং ওয়ার্ড আলোকিত  

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৫১ Time View
ঝিকরগাছায় পৌরসভার অবহেলিত ৫ নং ওয়ার্ড আলোকিত  

ঝিকরগাছায় পৌরসভার অবহেলিত ৫ নং ওয়ার্ড আলোকিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।দীর্ঘ ২৭ বছর পর অবহেলিত ঝিকরগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড আলোকিত হয়েছে। সোমবার (২১জুলাই) সন্ধ্যায় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভুমি নাভিদ সারওয়ার সুইচ টিপে কীর্তিপুর জব্বার সড়কের ৩১টি পিলারে লাগানো (স্টিক লাইট) একহাজার ৫শত ৫০ মিটার এর উদ্বোধন করেন। এর আগে গত রোববার একই ওয়ার্ডর ভাসানীপাড়া ইয়ারটেল টাওয়ার হতে আমিনিয়া জামে মসজিদ পর্যন্ত ২৫টি পিলারে (স্টিকলাইট) একহাজার ২শত ৫০মিটার আলোকিত করা হয়েছে। পৌরসভার নিজস্ব মিটারে এসব লাইট জলবে বলে জানাগেছে। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা  পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, ৫নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সেক্রেটারি মাহবুর রহমান, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হাসান, পৌর বিএনপি নেতা হারেজ পাটোয়ারী,  পৌরসভার প্রধান সহকারী কামরুজ্জামান টিটু, উচ্চমান সহকারি আব্দুর রাজ্জাক, সহকারি কর আদায়কারী তাজউদ্দীন, ইলেকট্রিশিয়ান মোহাম্মদ টিটু, জামাত নেতা আব্দুর রাজ্জাক, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক ইমামুল রাজিব সবুজ, ব্যাবসায়ী মজিদুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম, মাহাবুর রহমান পটলাসহ গ্রামের অসংখ্য মানুষ। পৌরসভার শুরু থেকে দীর্ঘ ২৭বছর এসব এলাকা বঞ্চিত ছিলের বলে স্থানীয়রা জানিয়েছেন।  এছাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বিদ্যুৎ উপ-কেন্দ্রের পাশের রাস্তায় ৯টি পিলারে ৪০০মিটার,৭নং ওয়ার্ডের পুরান্দরপুর সাদ্দামপাড়া মোড় হতে সালামের বাড়ি হয়ে ঢালাই রাস্তা পর্যন্ত ৩৩টি পিলারে এক হাজার ৮শত মিটার, মোবারকপুর ৬নং ওয়ার্ডের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আমিন বিশ্বাসের বাড়ীপর্যন্ত ৩০টি পিলারে এক হাজার ৩শত ৫০ মিটার ও হাজিরালী ৯নং ওয়ার্ডের আশিকুর রহমানের বাড়ি হতে কবরস্থান পর্যন্ত ১৫টি পিলারে ৭শত ৫০মিটার বিদ্যুৎ লাইন নির্মান কাজ চলমান রয়েছে বলে পৌর প্রশাসক নাভিদ সারওয়ার জানিয়েছেন।   পাঁচ নম্বর ওয়ার্ড আলোকিত করায় এলাকাবাসী পৌর প্রশাসককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD