
ঝিকরগাছ(যশোর) প্রতিনিধি – যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবে (১৫ মার্চ) শনিবার বিকাল তিনটায় বিএনপি’র উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লিখিত বক্তব্যে পাঠ করে শোনান ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, তিনি বলেন ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় পত্রিকায় যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনেনির্বাচনকে কেন্দ্র করে একটি সাক্ষাৎকার দেওয়া হয়। বিভ্রান্তিকর এই নিউজে উল্লেখ করা হয় পদধারি নেতাদের বিশ্বাসঘাতকতায় প্রার্থীর পরাজয় হয়েছে। এ ধরনের বিভ্রান্ত কর ভিত্তিহীন সংবাদে দলীয় নেতাকর্মীদেরকে অহেতুক দোষারোপ করা হয়েছে। এ ধরনের মিথ্যা সংবাদের জোর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে প্রার্থীর সীমাহীন ব্যর্থতায় পরাজয় বরণ করে দলীয় হাই কমান্ডের নেতাকর্মীদেরকে অহেতুক দোষারোপ করা হয়েছে। সংবাদপত্রে প্রার্থীর সাক্ষাৎকারের নিলজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু নয় । গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়েছিল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা মাধ্যমে বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয় । সে কারণে দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। বক্তারা আরো বলেন, যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনীত প্রার্থী ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি। তবে তার প্রার্থীতা ঘোষণার পর দলের অনেক ত্যাগী ও প্রবীণ নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা দেয় বলে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দাবি করেন। বক্তাদের মতে, দলীয় কাঠামোতে কিছু বিতর্কিত সিদ্ধান্ত ও সাংগঠনিক দুর্বলতার কারণে নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয় এবং তা নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে দলীয় হাইকমান্ডের নির্দেশে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালায় এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ পরিশ্রম করা হয়। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনে পরাজয়ের পর নিজের সীমাবদ্ধতা পর্যালোচনা না করে গণমাধ্যমে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তারা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে এমন বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার ফলেদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে পরাজয়ের দায় একতরফাভাবে নেতাকর্মীদের ওপর চাপিয়ে দেয়া বাস্তবসম্মত নয়। তারা গণমাধ্যমের কাছে অনুরোধ জানান, এ বিষয়ে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করার জন্য। বক্তারা বলেন, দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত না থাকলে ভবিষ্যতে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এসময় ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাবেক বর্ষিয়ান সাধারণ সম্পাদক মোর্তজা এলাহি টিপু ও চৌগাছা বিএনপি’র সভাপতি জহুরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , ঝিকরগাছা, চৌগাছা উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি ,উপজেলা যুবদল ওলামা দল ,মহিলা দল, ছাত্রদল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।