
ঝিকরগাছায় বিএনপির২ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন ও ঝিকরগাছা সদর ইউনিয়নের বিএনপি’র দুই নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। (০২ অক্টোবর) বৃহস্পতিবার সকালে নাভারণ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুজ্জামান মিনুর ভাই ওহিদুজ্জামান দিপু, ও ঝিকরগাছা সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের মতিউর রহমান মতি -গতকাল বুধবার রাতে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম দয়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান- কেন্দ্রীয় বিএনপি সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মনোনয়ন প্রত্যাশী- সাবিরা নাজমুল মুন্নি,, বিএনপির দপ্তর সম্পাদক- মোঃ ইসমাইল হোসেন সোহাগ, ঝিকরগাছাউপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান আলী উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক- পৌর এনপি’র দপ্তর সম্পাদক- আল জিহাদি বাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- আরাফাত কল্লোল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে জাানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়েছে।