
ঝিকরগাছায় বিএনপির গণসংযোগ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। (২৪ সেপ্টেম্বর) বুধবার বিকেলে ঝিকরগাছা উপজেলার পানিসারাইউনিয়ন বিএনপির নেতৃত্বে বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও গণসংযোগে নেতৃত্ব দেন যশোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য যশোর জেলা চেম্বারঅব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুর্তজা এলাহী টিপু, ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, এ সময় সফর সঙ্গী হিসেবে ঝিকরগাছা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।