1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ব্রিজ ও আশেপাশের এলাকা পরিস্কার করলো সেবা সংগঠন ও বিডি ক্লিন - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ব্রিজ ও আশেপাশের এলাকা পরিস্কার করলো সেবা সংগঠন ও বিডি ক্লিন - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ব্রিজ ও আশেপাশের এলাকা পরিস্কার করলো সেবা সংগঠন ও বিডি ক্লিন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭০ Time View
ঝিকরগাছায় ব্রিজ ও আশেপাশের এলাকা পরিস্কার করলো সেবা সংগঠন ও বিডি ক্লিন

ঝিকরগাছায় ব্রিজ ও আশেপাশের এলাকা পরিস্কার করলো সেবা সংগঠন ও বিডি ক্লিন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : সেবায় মানুষের ধর্ম। পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ এবং বিডি ক্লিন, যশোরের যৌথ উদ্যোগে ঝিকরগাছা বাজারের কপোতাক্ষ নদের উপর অবস্থিত ব্রিজসহ আশেপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। (৩১ জানুয়ারি) শুক্রবার বিকালে ২টিসংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবক মূলক সামাজিক কাজে অংশগ্রহণ করেন।
বিডি ক্লিন যশোরেরউপ সমন্বয়ক (লজিস্টিক) তোসাদ্দেক হোসেন বলেন, ২০১৬ সাল থেকে বিডি ক্লিনের সংগঠনের স্বেচ্ছাসেবকরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সেবা সংগঠনের আমন্ত্রণে ঝিকরগাছায় এসেছি। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
এই কাজের মুল পরিকল্পনাকারী
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, শুধু রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমরা যদি সবাই নিজ দায়িত্বে নিজেদের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করি তবে একদিন পুরো দেশ পরিচ্ছন্ন হয়ে যাবে।
এসময়ঝিকরগাছা ব্রিজ পরিস্কার পরিচ্ছন্ন কাজে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সেবা সংগঠনের কার্যকরী সদস্য সাদা মনের মানুষ সায়েদ আলী, মাসুম বিল্লাহ, প্রিন্স কবীর, নাসিম রেজা, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সুজন মাহমুদ, শাহাবুদ্দিন মোড়ল, আজাদ হোসেন, মাসুদ হোসেন, আঃ জব্বার, রাফিন আহম্মেদ, তৌহিদুজ্জামান, বিডি ক্লিন যশোর সদর উপজেলার সমন্বয়ক ফারাজুল ইসলাম (লজিস্টিক), সদর উপজেলা আইটি সমন্বয়ক মোঃ রিফাত আলী, হোসাইন আহমেদ, সদস্য আব্দুল গফুর, মোঃ রাজু, মোঃ হীরা, আখী নূর আক্তার, হুসাইন আমীন, রাবেয়া ইয়াসমিন, আবু বক্কার, ইমন, যোবায়ের, আরমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD