1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় শহীদ নাজমুল ইসলামের ১৪তম শাহাদাত বার্ষিকী পালিত  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় শহীদ নাজমুল ইসলামের ১৪তম শাহাদাত বার্ষিকী পালিত  - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় শহীদ নাজমুল ইসলামের ১৪তম শাহাদাত বার্ষিকী পালিত 

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৬ Time View
ঝিকরগাছায় শহীদ নাজমুল ইসলামের ১৪তম শাহাদাত বার্ষিকী পালিত 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ১৫ ডিসেম্বর শহীদ নাজমুল ইসলামের ১৪তম শাহাদাত বার্ষিকীপালিতহয়েছে। যশোর জেলা বিএনপি’র অর্থ-বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপি’র প্রয়াত সভাপতি শহীদ নাজমুল ইসলামের ১৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পরিবার ও দলের পক্ষ থেকে কবর জিয়ারত সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।  শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এদিন সকাল ১১টায় পরিবার ও দলের পক্ষ থেকে শহীদের কবর জিয়ারত সহ কোরআন খতম করা হয়েছে।  এছাড়া বেলা ১২টায় নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান ও রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি ও   আসর নামাজ বাদ শহীদ নাজমুল ইসলামের স্মৃতিচারণমুলক স্মরণসভাও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শহীদ নাজমুল ইসলামের পিতা নুরুল ইসলাম ও তার সন্তান সহ ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ  ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, বিএনপি নেতা আশফাকুজ্জামান খান রনি,  ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার,  উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মহিলা দলের সকল স্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০১১ সালের ১৪ ডিসেম্বর রাতে একটি বিবাহের অনুষ্ঠান থেকে দাওয়াত খেয়ে ধানমন্ডির নিজ বাসায় ফেরার পথে মোহাম্মদপুর এলাকা থেকে অজ্ঞাত সন্ত্রাসী কর্তৃক তিনি অপহৃত হন  পরদিন সকালে গাজিপুর জেলার দক্ষীনসালনা নামকস্থানে রাস্তার পাশ থেকে নাজমুল ইসলামের নিথর দেহ (লাশ) উদ্ধার করে গাজিপুর থানা পুলিশ। অতঃপর নাজমুল ইসলামের লাশ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা নামাজ শেষে যশোরের আনা হয়। পরদিন সকালে যশোর জেলা বিএনপি’র কার্যালয় এবং সর্বশেষ ১৬ ডিসেম্বর-২০১১ জোহর নামাজ বাদ ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিএম হাইস্কুল (ঈদগাহ) মাঠে জানাজা শেষে ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আলোচিত এ হত্যাকান্ডের বিরুদ্ধে নিহত নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা সুলতানা মুন্নি বাদি হয়ে ২১/১২/২০১১ তারিখে ঢাকার মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং- ৪৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD