
ঝিকরগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। এ সময় বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সর ও য়ার, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম,কামরুজ্জামান জাহাঙ্গীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছাউপজেলা জামায়াতে ইসলামীর আমির হারুন অর রশিদ, সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার পার্থ সারথি রায়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রোকসানা সুলতানা, আনসার ভিডিপি আব্দুল খালেক, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ আব্দুল কাদের, সম্পাদক আব্দুর রশিদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, উপজেলাকাজী সমিতির সভাপতি কে এম, ইদ্রিস আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক শিক্ষিকা, এনজিও প্রতিনিধি, ও সাংবাদিকবৃন্দ।