
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছাম্মদ রনী খাতুন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। বুধবার(০৭জানুয়ারি সন্ধ্যার পর তিনি পৌরসভার রেলওয়ে বস্তিসহ বিভিন্ন এলাকায় অন্তত ৫০জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে এই কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পিআইও জালাল উদ্দিন। কম্বল প্রাপ্তদের বেশিরভাগ মধ্যবয়সী ও বয়োবৃদ্ধ নারী-পুরুষ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।