
ঝিকরগাছা যশোর প্রতিনিধি– যশোরের ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বসতবাড়িতে চাষযোগ্য ইনব্রিড (উফশী) জাতের বিভিন্ন শাকসবজি এবং মাঠে চাষযোগ্য হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৮অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠিত হয়।বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।