
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ‘বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। পুষ্টি সপ্তাহ চলবে ২৩-২৯এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার (২৩এপ্রিল) সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ পুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত পুষ্টি সপ্তাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুর রশিদ। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মোহাম্মদ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পাদ অফিসার মাসুমা আক্তার, সিনিয়র মৎস্য অফিসার নান্নু রেজা, পুষ্টিবিদ ডা:মোহাম্মদ আমিরুজ্জামান,গদখালী ইউপি চেয়ারম্যান প্রিন্স আহমেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,জনপ্রতিনিধি,,উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারী এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিতছিলেন।