1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিএনপি'র জরুরী সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিএনপি'র জরুরী সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিএনপি’র জরুরী সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৯১ Time View
ঝিকরগাছায় বিএনপি'র জরুরী সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: আগামী ২৭এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২এপ্রিল)সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। সভা শেষে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, মাননীয়প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে যশোর জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপির বিশেষ নির্দেশনায় আজকের এই জরুরী সভা। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী যশোর টাউন হল ময়দানে যশোর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগে তিনি শার্শার যদুনাথপুর ঐতিহাসিক জিয়াখালের পুনর্খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এছাড়া আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সাবেক আহ্বায়ক মর্তোজা এলাহি টিপু। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এই সভায় বিশেষ আলোচক ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন।

অন্যান্যদের মধ্যে সহসভাপতি মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-সিনিয়র সাধারণ সম্পাদক সরদার শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সুচির সকল কর্মসূচি সফল বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরার মাধ্যমে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয় বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD