
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।। ঝিকরগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য হতদরিদ্র অসহায়, অবহেলিত, বিধবা, প্রতিবন্ধী,ছিন্নমূল শীতার্ত মানুষ কনকনে শীতে মানবেতর জীবনযাপন করছে। এ সকল জনগোষ্ঠীর শীত নিবারণের বস্ত্র কেনার তেমন কোন সক্ষমতা নেই। এ রকম প্রান্তিক অসহায় শীতার্ত মানুষের একটুখানি অসহায়ত্ব দুঃখ দুর্দশা শীত লাঘবের জন্য পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখা।
এরই ধারাবাহিকতায় (১২ জানুয়ারি )
সোমবার সকাল ১০টায় মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে এ সকল অসহায় ছিন্নমূল দুস্থ অবহেলিত বিধবা প্রতিবন্ধী ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছাঃ রনী খাতুন। তিনি বলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের এটি একটি মহৎ উদ্যোগ। এ সকল স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকাণ্ড বাংলাদেশ সরকারের কাজের একটি অংশ। তিনি এ সকল চলমান সেবামূলক কাজের জন্য মহাসচিব সাইফুল ইসলামকে ভূয়সি প্রশংসা করেন।
বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আশরাফুল আলমের সভাপতিত্বে ঝিকরগাছা পৌর সদরে অবস্থিত যশোর বেনাপোল মহাসড়ক সংলগ্ন নাহার এলপিজি এন্ড ফিলিং স্টেশনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক সাংবাদিক সাইফুল ইসলাম পিআইডি।
কেন্দ্র কমিটির সদস্য জুলফিকার আলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবাংশু বিশ্বাস ও থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জালাল আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুর রহমান, পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী,সদস্য সিরাজুল ইসলাম, প্রভাষক সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাল্টিমিডিয়া ডটকম সার্ভিস এর পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ কল্যাণ ট্রাস্টের উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও ৫ শতাধিক উপকারভোগী নারী পুরুষ উপস্থিত ছিলেন।