1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় সচেতনতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় সচেতনতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় সচেতনতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪২০ Time View
ঝিকরগাছায় সচেতনতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছা যশোর প্রতিনিধি– যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা মাধ্যমিক বিদ্যালয়ে সাইবার ক্রাইম, বিকাশে প্রতারণা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।(০৯. অক্টোবরবৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী নূর মোহাম্মদ। তিনি বক্তব্যে বলেন, “বর্তমান যুগে প্রযুক্তির অপব্যবহার অনেক ক্ষেত্রে অপরাধের জন্ম দিচ্ছে। শিক্ষার্থীদের উচিত সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যাংকিং ব্যবহারে সতর্ক থাকা। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং সমাজ ধ্বংসের অন্যতম কারণ এগুলো প্রতিরোধে শিক্ষকরাই প্রথম ভূমিকা রাখতে পারেন।” কর্মশালায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সচেতন, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং ওসি গাজী নূর মোহাম্মদ তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD