1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় সরকারী সড়কের গাছে আগুন দেয়ায় এক ব্যক্তির নামে মামলা - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় সরকারী সড়কের গাছে আগুন দেয়ায় এক ব্যক্তির নামে মামলা - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় সরকারী সড়কের গাছে আগুন দেয়ায় এক ব্যক্তির নামে মামলা

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৭২ Time View

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি – সড়কের সরকারী গাছে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে যশোর জেলা পরিষদ। ঘটনাটি যশোরের ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বল্লা গ্রামের।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, যশোর জেলা পরিষদের মালিকানাধীন ঝিকরগাছা-বাকড়া সড়কের উপজেলার বল্লা মৌজা (স্বাদ প্রিক্যাডেট স্কুলের দক্ষিণ পাশে) ২টি রেন্ট্রি গাছের গোড়ায় জ্বালানী জমা করে তাতে আগুন দিয়ে ২টি রেন্ট্রি গাছ পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করছে নওয়ালী গ্রামের হোসেন আলীর ছেলে আমান।

যশোর জেলা পরিষদের সার্ভেয়ার (অঃ দাঃ) মোঃ আশরাফ হোসেন বলেন, গত (২১ ফেব্রুয়ারী ) আনুমানিক বিকাল ৫.৩০মিঃ জেলা পরিষদ কর্তৃপক্ষ বিশেষ সূত্রে জানতে পারে, রাস্তার সীমানার মধ্যে জেলা পরিষদ তথা সরকারীভাবে রোপণকৃত ২টি জীবিত ও মূল্যবান রেন্ট্রি গাছ আসামী আমান পরিকল্পিতভাবে মেরে ফেলার উদ্দেশ্য বিভিন্ন শুকনা জ্বালানী যোগ্য কাঠ বা অন্যান্য দ্রব্যদি গাছ ২টির গোড়ায় জমা করে আগুন ধরিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। জেলা পরিষদ কর্তৃপক্ষের নিদেশে তিনি গত (২৪ ফেব্রুয়ারী) দুপুর ২.০০ টায় ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় জনগনসহ আমরা দেখতে পাই উক্ত ঘটনা সত্য। গাছ দুটির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

স্থানীয়রা বলেন,আসামী আমান স্থানীয় প্রভাবশালী ও অত্যন্ত চালাক প্রকৃতি ব্যক্তি। জেলা পরিষদ তথা সরকারী রাস্তায় সরকারীভাবে রোপণকৃত রেন্ট্রি গাছ ২টি পরিকল্পিতভাবে মেরে ফেলার বিষয় স্থানীয় অনেকে স্বচক্ষে দেখলেও ভয়ে কেহ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তার দেখা দেখি আরও স্থানীয় পরিকল্পিত ভাবে অনেকে জেলা পরিষদ তথা সরকারী রাস্তায় সরকারীভাবে রোপণকৃত গাছ গুলোর গোড়ার ছাল কর্তন ও আগুন দিয়ে পোড়াচ্ছে। যে কারণে বৃক্ষের ন্যায় জাতীয় সম্পদ বিনষ্টসহ পরিবেশের ভারসাম্যর মারাত্মক ক্ষতি হচ্ছে। ফলে যশোর জেলা পরিষদ কর্তৃপক্ষ কর্তৃক (২৬ ফেব্রুয়ারী) ঝিকরগাছা থানায় মোঃ আমান (৪০) কে আসামী করে একটি এজাহার দাখিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD