
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। আমরা আমাদের আয়ের একটি অংশ সর্বদাই সঞ্চয় করিবও সমিতিতে জমা রাখিব” এই স্লোগানে পল্লী জীবিকায়ন প্রকল্প তৃতীয় পর্যায়ে ৩দিন মেয়াদী (২৬-২৮ জানুয়ারি) আয়বর্ধনমুক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবি হলরুমে গরু মোটাতাজাকরণ বিষয়ে বুধবার (২৮ জানুয়ারি) প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যশোরের উপ-পরিচালক বি এম কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মোঃ আনিছুর রহমান। প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ আব্দুর রহমান শেখ, প্রানী সম্পদ বিশেষজ্ঞ মোঃ রাহিদুল কবীর প্রমুখ।