1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা ইউএনও ভুপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা ইউএনও ভুপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা ইউএনও ভুপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৮ Time View
ঝিকরগাছা ইউএনও ভুপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

ঝিকরগাছা ইউএনও ভুপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

ঝিকরগাছা (যশোর) থেকে। আতাউর রহমান জসি যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ভুপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনার ও যশোরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরে বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের কার্যালয়ে গিয়ে পত্র প্রেরণ শাখায় আলাদা স্মারকলিপি দেয়া হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, গদখালী ফুল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ, ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মনজুর আলম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক এমরান রেজা খোকন, প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক রাশেদ খান, সাবেক মুখ্য সংগঠক আল মামুন লিখন, সাবেক যুগ্ম-আহবায়ক রেজোয়ান রনি, সাবেক যুগ্ম-সদস্য সচিব আসলাম উদ্দিন রবিন, উপজেলা কমিটির সাবেক আহবায়ক মাহমুদ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সদস্য রুহুল আমিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।  উল্লেখ্য, গত ১১সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের বদলি আদেশের খবর জানাজানি হলে সাধারণ মানুষ হতাশাগ্রস্থ হয়ে পড়েন। এর প্রেক্ষিতে রবিবার ১৪ সেপ্টেম্বর তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ঝিকরগাছা সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD