
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায় আস্থা এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয়কারী আবুল কালাম আজাদ, এনজিও জেডিও’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, ডিআরও্’র নির্বাহী পরিচালক মনিরা বেগম, স্বজনচক্রের নির্বাহী পরিচালক সুভাষ ভক্ত বাবুল, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, সমাজকল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শাফিউজ্জামান প্রমুখ।