
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
ঝিকরগাছা পৌর সভার ৪, ৫ ও ৮নংওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪ মার্চ) পৌরসদরের কৃত্তিপুর শহীদ নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ ও ৫ নং ওর্য়াডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে পারবাজার হাইস্কুলে ৮ নং ওর্য়াডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠিত ইফতার মাহফিলপূর্ব দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য ইমতিয়াজ আহম্মেদ বাবু।
পারবাজার হাইস্কুলে ৮ নং ওর্য়াডের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি রুহুল আমিন সুজন।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সহ-সভাপতি দ্বীন ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও সাবেক পৌর কমিশনার গোলাম কাদের বাবলু। উপস্থিত ছিলেন, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন লিপন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফয়সাল মুকুট, সহ-শ্রম বিয়য়ক সম্পাদক নেয়াজ হোসেনসহ পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী ও এলাকাবাসী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পারবাজার বায়তুল হুদা জামে মসজিদের হাফিজ মামুন।

ঝিকরগাছা পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
#