
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।
ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক লোকসমাজ পত্রিকার ঝিকরগাছা সংবাদদাতা তরিকুল ইসলামের বড়বোন কোহিনুর বেগম (৫০) রোববার গভীররাতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি কেশবপুর পৌরসভাধীন বাক্সপট্টির বাসিন্দা তৈয়ুব হোসেনের স্ত্রী। মৃত্যুকালে তিনি বৃদ্ধ পিতা-মাতা, স্বামী, ২পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার জোহরবাদ জানাজা নামাজ শেষে বাক্সপটিস্থ পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। মরহুমারজানাজায় অংশ গ্রহণ করেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সাবেক সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, সাবেক সভাপতি আরাফাত কল্লোল, সাধারন সম্পাদক শাহাজাহান আলী, সদস্য শাহিন আহম্মেদ, আক্তারুল ইসলাম রিপন, জামারুল ইসলাম, শাহাদৎ হোসেন, রুহুল আমীন, অবসরপ্রাপ্ত সার্জেন কামারুল ইসলাম, মরহুমার বৃদ্ধপিতা বাংলাদেশ ডাক বিভাগে কর্মরত আব্দুল করিমসহ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন ।