1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামাতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামাতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামাতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬৬৬ Time View

ঝিকরগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামাতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।

যশোরর ঝিকরগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে   ইসলামী যশোর জেলা শাখার সুরাসদস্য ও সাবেক ঝিকরগাছাউপজেলা আমির অধ্যক্ষ মাওলানা আরশাদুল আলম।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ মাওলানা আরশাদুল বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে  বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা একটি সমাজের চিত্র বদলে দিতে পারেন।

তিনি আরোবলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন  সুখী-সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। যেখানে থাকবে না কোন ঘুষ,দুর্নীতি, অনিয়ম,অব্যবস্থাপনা।সেই লক্ষ্য বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি সাংবাদিকদের কাছে প্রত্যাশা রেখে  বলেন, আপনারা সমাজের অসংগতির সঠিকচিত্র তুলে ধরার মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।

ঝিকরগাছাউপজেলা জমায়াতের  আমির মাওলানা  আব্দুল আলীমের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম।

জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক কে এম ইদ্রিস আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD