
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বি এম হাই স্কুলের এড হক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন অত্র বিদায়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ। তিনি জানিয়েছেন ঝিকরগাছা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তার স্নেহ স্পন্দন ছাত্র ইমরান সামাদ নিপুনকে অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মচারী এবং অভিভাবকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন নিপুন একজন সামাজিক রাজনৈতিক এবং মানবিক গুণাবলীর একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। আমি আশা করি তার হাত দিয়ে মুসলিম বদরুদ্দীন অর্থাৎ বিএম হাই স্কুল আরো উত্তরোতর উন্নতি ও বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি পাবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। পরিশেষে তার দীর্ঘ আয়ু ও মঙ্গল কামনা করি।