1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে বিএনপির সাথে চ্যালেঞ্জ করে আওয়ামীলীগকে জেতাতে পারে একমাত্র রেজাউল হক চৌধুরী  - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে বিএনপির সাথে চ্যালেঞ্জ করে আওয়ামীলীগকে জেতাতে পারে একমাত্র রেজাউল হক চৌধুরী  - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে বিএনপির সাথে চ্যালেঞ্জ করে আওয়ামীলীগকে জেতাতে পারে একমাত্র রেজাউল হক চৌধুরী 

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৪৯ Time View

দৌলতপুরে বিএনপির সাথে চ্যালেঞ্জ করে আওয়ামীলীগকে জেতাতে পারে একমাত্র রেজাউল হক চৌধুরী

আছানুল হক দৌলতপুর কুষ্টিয়া

কুষ্টিয়া দৌলতপুরে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর  আয়োজনে  উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর)  বিকাল ৪ টার সময়  খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়   চত্বরে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মথুরাপুর ইউনিয়ন  আওয়ামী লীগের  সভাপতি সাবেক চেয়ারম্যান সরদার হাসেম উদ্দিন হাসুর স সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বক্তিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায়,  শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদ, শহিদুল হালশানা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, কোষাধক্ষ্য বীর মুক্তিযোদ্ধা জান মুহাম্মাদ,  তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জাহেরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোতাছিম  বিল্লাহ   উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক প্রভাষক স্বপন আলী,  সদস্য হাফিজুর দেওয়ান,  সরদার আকতার হোসেন   ।

এ সময় নেতা কর্মীর তাদের বক্তব্যে দাবি করেন,  দৌলতপুর উপজেলা বি এন পির সাথে লড়ায় করে এই আসন বাংলাদেশ আওয়ামীলীগকে উপহার দিতে পারে একমাত্র রেজাউল হক চৌধুরী। এ সময় তারা আর দাবি করেন এই আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন যেন চৌধুরীকে দেওয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভা নেত্রী  শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, বি এন পিকে প্রতিহত করতে আমরা মাঠে আছি কোন ভাবে বি এন পি কে নৈরাজ্য করতে দেওয়া হবে না। দৌলতপুর আসন শেখ হাসিনাকে আমরা উপহার দেব ইনশাল্লাহ।

দৌলতপুরে বিএনপির সাথে চ্যালেঞ্জ করে আওয়ামীলীগকে জেতাতে পারে একমাত্র রেজাউল হক চৌধুরী 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD