1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে বি এন পি নেতা সোহেলের নেতৃত্বে ভাংচুর ও লুটপাট ১ শতাধিক ককটেল বিস্ফরণ - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে বি এন পি নেতা সোহেলের নেতৃত্বে ভাংচুর ও লুটপাট ১ শতাধিক ককটেল বিস্ফরণ - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে বি এন পি নেতা সোহেলের নেতৃত্বে ভাংচুর ও লুটপাট ১ শতাধিক ককটেল বিস্ফরণ

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৬৬৮ Time View

দৌলতপুরে বি এন পি নেতা সোহেলের নেতৃত্বে ভাংচুর ও লুটপাট ১ শতাধিক ককটেল বিস্ফরণ

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পুড়াশোলুয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে হজরত ও হজরতের ছেলে আসালতের পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ১ শতাধিক ককটেল বিস্ফরণ হয়েছে বলে দাবী এলাকাবাসীর।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ বিষয়ে আসালতের স্ত্রী তানিয়া খাতুন ও হজরত আলীর মেয়ে আমেনা খাতুন বলেন, আজ প্রায় ৩ বছর যাবত আমাদের মন্ডল বংশের সাথে মালিথা ও মাল বংশের লোকজনের ঝামেলা চলছে। তারা আজ সকালে হঠাৎ বি এন পি নেতা ফজল মালিথার ছেলে সোহেল মালিথা, আশরাফুল ও রঞ্জিত মালের নেতৃত্ব আমাদের লোকজনের বাড়িতে হামলা চালায়। এ বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি সাধন করে ও লুটপাট করে। এ সময় তারা প্রায় একশতাধিক হাত বোমার বিষ্ফরণ ঘটায়। আমরা এই ঘটনার তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত পিয়ারপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই। এ সময় সোহেলের স্ত্রী বলেন আমার স্বামী বাড়িতে নাই ঢাকায় আছে।

এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, সংঘর্ষের খবর শোনার সাথে সাথে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সহ অফিসার ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। ঘটনা স্থান থেকে তাজা ৬ টি ককটেল সহ মৃত কেয়ামত মালের ছেলে রঞ্জিত মাল নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় আরো বেশ কিছু বিস্ফোরিত ককটেলের আলামত, দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন।

দৌলতপুরে বি এন পি নেতা সোহেলের নেতৃত্বে ভাংচুর ও লুটপাট ১ শতাধিক ককটেল বিস্ফরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD