1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ - দৈনিক সত্যের দর্পণ নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

নাজমুল হক
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১১৯৫ Time View
নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

নওগাঁয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় শীতার্ত খেটে খাওয়া স্বল্প আয়ের অসহায় তিন শত মানুষের মাঝে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) নওগাঁ শাখার উদ্যোগের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ২১ জানুয়ারি সকাল ১০ টায় নওগাঁ, শান্তাহার ও আক্কেলপুর শাখায় তিন শতাধিক দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, সহকারী পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) বগুড়া ডিভিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ গোলাম মোস্তফা,জোনাল ম্যানেজার বগুড়া জোন। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আঃ মমিন এরিয়া ম্যানেজার নওগাঁ, এরিয়া শাখা ব্যবস্থাপক, মোঃ রাশেদুল হাসান, মোঃ মাসুদুল হক, মোঃ শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম বলেন, দিন যাচ্ছে শীতের তীব্রতা বাড়ছে, এই শীত খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য কষ্টকর হয়ে পড়ছে, ‘তিন শত’ শীতার্ত মানুষকে কম্বল দিয়ে আমরা তাদের কষ্ট কিছুটা হলেও কমাতে পেরেছি। আমাদের এই শীতবস্ত্র কার্যক্রম সারা দেশব্যাপী চলছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সব সময় মানুষের পাশে ছিল, থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD