1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত - দৈনিক সত্যের দর্পণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৭৭ Time View
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :  নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান (মিন্টু) নিহত হয়েছেন। তিনি নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।  ০২ এ অক্টোবর বৃহস্পতিবার   বিকাল ৩টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় খড়ি (লাকড়ি) বহনকারী ট্রলির (পাওয়ার টিলার চালিত ট্রাক্টর) চাপায় এই দুর্ঘটনা ঘটে।  স্হানীয়রা জানান, বাজার থেকে মাছ ধরতে পুকুরে যাওয়ার  সময় উল্টো দিক থেকে আসা এক ট্রলি তার মোটরসাইকেল কে   ধাক্কা দেয় এতে  ঘটনাস্হলেই প্রাণ হারান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ( মিন্টু) মাছ  শিকার করতে উপজেলার রঘুনাথপুর গ্রামে যাওয়ার পথে ট্রলি চাপায় মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD