1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁর ৬ টি আসনে ৪ টি পুরাতন ২টি আসনে নতুন মুখ - দৈনিক সত্যের দর্পণ নওগাঁর ৬ টি আসনে ৪ টি পুরাতন ২টি আসনে নতুন মুখ - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁর ৬ টি আসনে ৪ টি পুরাতন ২টি আসনে নতুন মুখ

নাজমুল হক
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৩৩৬ Time View
নওগাঁর ৬ টি আসনে ৪ টি পুরাতন ২টি আসনে নতুন মুখ

নওগাঁর ৬ টি আসনে ৪ টি পুরাতন ২টি আসনে নতুন মুখ

নওগাঁ প্রতিনিধি : : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের চুড়ান্ত নাম ঘোষনা করেছে বাংলাদেশ আ’লীগ দল। নওগাঁর চারটি আসনে পুরাতন মুখ আর দুইটি আসনে নতুন মুখের প্রার্থীরা পেলেন নৌকা প্রতীক। নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে পুরাতন এমপি বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে পুরাতন এমপি এ্যাড. শহিদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে নতুন মুখ সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নওগাঁ-৪ (মান্দা) আসনে নতুন মুখ এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, নওগাঁ-৫ (সদর) আসনে পুরাতন এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে পুরাতন এমপি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতিক পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে নৌকার মাঝি করায় আনন্দের জোয়ার বইছে এ জেলার আ’লীগ সমর্থকদের মাঝে। রবিবার বিকেল চারটার পর সরকার দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করার সঙ্গে সঙ্গেই আনন্দ মিছিল বের হয়ে জেলার বিভিন্ন স্থানে এবং জেলা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আবারো শান্তিপূর্ন পরিবেশের মধ্যদিয়ে আগামী ৭জানুয়ারী পুনরায় উন্নয়ন আর শান্তির প্রতীক নৌকাতে ভোট দিয়ে প্রার্থীদেরকে বিজয়ী করার মাধ্যমে মানবতার মা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রতি আহ্বান জানান জেলার সর্বোস্তরের নেতা-কর্মীরা। তারা আরও বলেন যদি কেউ নৌকার বিপরীতে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তার আশেপাশে না যাওয়ার জন্য এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতা এবং কর্মীদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD