1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪০৯ Time View
বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে “বদলগাছী সাংবাদিক সংস্থার” দপ্তর সম্পাদক মরহুম আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বদলগাছী সাংবাদিক সংস্থার সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদোস হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জর গিফারী, বাংলাদেশ জামাতে ইসলামী বদলগাছী শাখার সাবেক আমীর মো. জাহাঙ্গীর আলম, মরহুমের ছোট জামাতা মো. সাজ্জাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। প্রয়াত আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, আশরাফুল ইসলাম ছিলেন একজন সৎ ও নির্ভীক মানুষ। পরে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. আরমান হোসেন। দোয়া অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশরাফুল ইসলাম।

বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD